Country

1 year ago

Reasi police release sketch:রিয়াসি হামলায় জঙ্গির ছবি প্রকাশ, খোঁজ দিলে আর্থিক পুরস্কারের ঘোষণা পুলিশের

Reasi police release sketch
Reasi police release sketch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর–ই–তৈবার শাখা সংগঠন। এই হামলায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তারইমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ এক জঙ্গির ছবি প্রকাশ করলো। সঙ্গে ঘোষণা করা হল, খোঁজ দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিহত ও আহত একাধিক। এই জঙ্গি হামলার তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনা অনুযায়ী এক জঙ্গির স্কেচ বানানো হয়েছে। সেই স্কেচ প্রকাশ করেছে পুলিশ। সঙ্গে খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণাও করা হয়েছে।


You might also like!