Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Narendra Modi :চোপড়ায় নারী নির্যাতন : নাম না করে তৃণমূলকে নিশানা মোদীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩ জুলাই  : চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় সার্বিকভাবে সামাজিক অবক্ষয় নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় মোদী বলেন যে, যখন নিজেদের সহযোগী দলের শাসন করা রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ঘটে, তখন বিরোধী নেতারা মুখে ‘তালা’ লাগিয়ে বসে থাকেন। যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন মোদী। সেইসঙ্গে চোপড়ার ঘটনায় যেভাবে দু'জনকে মারধর করা হচ্ছিল এবং তারপরেও বাকিরা তাঁদের বাঁচাতে না এসে ভিডিও করছিলেন, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন। কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করেননি মোদী। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, তিনি পরোক্ষে তৃণমূলকেই নিশানা করেন এদিন।

রাজ্যসভায় এদিন মোদী বলেন, ‘কোনও রাজ্যের বিরুদ্ধে নির্দিষ্ট করে কিছু বলছি না। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যও কিছু বলছি না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পশ্চিমবঙ্গের একটা ভিডিও দেখলাম। একজন মহিলাকে সকলের সামনে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। বোনটা চিৎকার করছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। ভিডিও বানাতে ব্যস্ত ছিলেন।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…