Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Ebola Virus: ভারতে এখনও ইবোলা সংক্রমণের হদিশ নেই, পরিস্থিতির দিকে নজর কেন্দ্রের

Centre says no case of Ebola Virus Disease reported in India
Centre says no case of Ebola Virus Disease reported in India

 

নয়াদিল্লি, ২৭ মে : ভারতে এখনও ইবোলা ভাইরাসে সংক্রমণের হদিশ মেলেনি। তবে, পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত সরকার। আফ্রিকার কিছু অংশে সাম্প্রতিক প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইবোলা ভাইরাস রোগের ক্রমবিকাশমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে।

অত্যন্ত সতর্কতা অবলম্বন করে, উগান্ডা থেকে সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস থাকা এক ব্যক্তিকে, যিনি শরীরে হালকা ব্যথার কথা জানিয়েছেন, পর্যবেক্ষণ ও পরবর্তী মূল্যায়নের জন্য বেঙ্গালুরুর রাষ্ট্রীয় মহামারী রোগ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। হালকা শরীর ব্যথা ছাড়া ওই ব্যক্তি এখনও পর্যন্ত সুস্থ আছেন। নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে, নিবিড় নজরদারি বজায় রাখছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে সমস্ত প্রয়োজনীয় জনস্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।

You might also like!