Country

1 hour ago

Puducherry CM Rangasamy: পুদুচেরিতে ফের এনডিএ সরকার, মুখ্যমন্ত্রী পদে শপথ রাঙ্গাস্বামীর

Lt Governor K Kailashnathan administered the oath of office to Chief minister
Lt Governor K Kailashnathan administered the oath of office to Chief minister

 

পুদুচেরি, ১৩ মে : কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ফের একবার এনডিএ সরকার। বুধবার সকালে পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এন রাঙ্গাস্বামী। সর্বভারতীয় এন আর কংগ্রেস (এআইএনআরসি)-এর নেতা এন রাঙ্গাস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান পুদুচেরির উপ-রাজ্যপাল কে কৈলাশনাথন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়াও বিজেপি নেতা এ নমঃসিভায়াম পুদুচেরি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

শপথ নেওয়ার পর পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী বলেছেন, "আমরা আমাদের পুদুচেরিকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তুলব, হয়তো।" লাচিয়া জননায়গা কাচ্চি (এলজেকে) দলের প্রতিষ্ঠাতা, জোস চার্লস মার্টিন বলেন, "আমি আপনাদের বলে আসছি, আমরা প্রায় ২০-২৫টি আসনে জিতব। নির্দল সমর্থকরাও আমাদের কাছে এসেছেন। আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি এবং আমরা আত্মবিশ্বাসী। আমরা আনন্দিত যে আজ আমরা সরকার গঠন করেছি এবং রাঙ্গাস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দফতর নিয়ে আলোচনা চলছে। আমাদের পদ এখনও নিশ্চিত হয়নি।"

You might also like!