Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Draupadi Murmu : জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মুর্মু

Draupadi Murmu
Draupadi Murmu

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি  : আগামীকাল মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের ৩১ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক সোমবার জানিয়েছে, জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের থিম হল 'মহিলাদের ক্ষমতায়ন, ভারতের ক্ষমতায়ন'। এটির লক্ষ্য হল মহিলাদের সাফল্যকে সম্মান জানানো যাঁরা তাদের জীবনের যাত্রায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজ্যের মন্ত্রী ডাঃ মুঞ্জপাড়া মহেন্দ্রভাই।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিশিষ্ট মহিলাদের নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে যারা অনেকের অনুপ্রেরণা ও ক্ষমতায়নের পথ দেখিয়েছেন। এই আলোচনার মাধ্যমে কমিশনের লক্ষ্য বিভিন্ন আর্থ-সামাজিক প্রেক্ষাপটের মহিলাদের সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ভূমিকায় লিঙ্গ সমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন মতামত বিনিময় করা হবে।


You might also like!