Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

6 days ago

Heavy Rain In Mumbai: বুধেও বৃষ্টিস্নাত মুম্বই, ভারী বর্ষণে গুজরাটের নানা অংশে বন্যা পরিস্থিতি

Heavy rain and thunderstorms disrupts life in Mumbai
Heavy rain and thunderstorms disrupts life in Mumbai

 

মুম্বই ও নয়াদিল্লি, ৮ জুলাই : বুধেও বৃষ্টিস্নাত বাণিজ্যনগরী মুম্বই। টানা বৃষ্টি চলছে মায়ানগরীতে, প্রবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত। অন্যদিকে, অবিরাম বৃষ্টিতে সুরাট, নভসারি-সহ গুজরাটের নানা অংশে বন্যা পরিস্থিতি। রাজধানী দিল্লিতেও বুধবার সকালে তুমুল বৃষ্টি হয়েছে। বুধবার সকালেও মুম্বইজুড়ে মুষলধারে বৃষ্টি হয়, বিভিন্ন স্থানে জলও জমে গিয়েছে, এর ফলে সমস্যায় পড়েন অফিসগামী মানুষজন। মুম্বইয়ের কুরলার প্রিয়দর্শিনী এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে কথা বলে মহারাষ্ট্রে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পরিস্থিতির পর্যালোচনা করেছেন। কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অমিত শাহ। ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতেও, মঙ্গলবারের পর বুধবারও রাজধানীতে ব্যাপক বৃষ্টি হয়। বদরপুর এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা।

You might also like!