Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi address a Public rally: তৃণমূল কংগ্রেস সরকারের অত্যাচারে বাংলার মা, মাটি ও মানুষ এখন কাঁদছে : প্রধানমন্ত্রী

PM Modi address a Public rally
PM Modi address a Public rally

 

কৃষ্ণনগর, ২ মার্চ: তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, তৃণমূল সরকার মা, মাটি ও মানুষের কথা বলে ক্ষমতায় এসেছে। কিন্তু এই সরকারের অত্যাচারে বাংলার মা, মাটি, মানুষ এখন কাঁদছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মোদীর গ্যারান্টি মানে, গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেছেন, বাংলার মানুষ বারবার বিশ্বাস করে তৃণমূলকে ক্ষমতায় এনেছে, কিন্তু তৃণমূল বিশ্বাসঘাতক আর অত্যাচারের দ্বিতীয় নামে পরিণত হয়েছে। তৃণমূল মানে অত্যাচার, বিশ্বাসঘাতক, পরিবারবাদ।

শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সরকারি অনুষ্ঠান থেকে বাংলার উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, "এই পবিত্র ভূমি শ্রীকৃষ্ণের মহান প্রচারক চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। ঈশ্বর তুল্য জনতা জনার্দন আমাদের মা-বোনেদের সকলকে জানাই প্রণাম। আপনাদের জন্য ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার সৌভাগ্য হয়েছে আমার।" পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে মাত্র ১৪টি সরকারি মেডিক্যাল কলেজ ছিল। মাত্র ১০ বছরের সেটা বেড়ে ২৬ প্রায় দুই গুণ হয়ে গিয়েছে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "তৃণমূলের দুঃশাসনে মা, মাটি ও মানুষ সবাই কাঁদছে। সন্দেশখালির বোনেরা ন্যায়বিচারের জন্য অনুরোধ জানালেও তৃণমূল সরকার তাদের কথা শোনেনি। বাংলার অবস্থা এমন যে এখানে পুলিশ নয়, অপরাধীরা সিদ্ধান্ত নেয় কখন আত্মসমর্পণ করবে এবং কখন গ্রেফতার করবে। রাজ্য সরকার তো চায়নি সন্দেশখালির অপরাধীকে গ্রেফতার করা হোক। কিন্তু বাংলার নারী শক্তি যখন দুর্গা হয়ে উঠে দাঁড়ালো এবং বিজেপি কর্মীরা তাদের পাশে দাঁড়ালো, তখন রাজ্য সরকার মাথা নত করতে বাধ্য হল।" প্রধানমন্ত্রী বলেছেন, "বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তৃণমূল। প্রতিটি স্কিমকে কেলেঙ্কারিতে রূপান্তরিত করেছে তৃণমূল। তারা আমাদের স্কিমগুলিতে একটি স্টিকার লাগায় এবং সেটিকে নিজেদের বলে। তারা গরীবদের কাছ থেকেও ছিনিয়ে নিতে দ্বিধা করে না।" বাংলায়র ৪২টি আসনে পদ্ম ফুটবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…