Country

1 year ago

Heavy rain:৩০ মে কেরলে ঢুকে পড়ল বর্ষা, উত্তর-পূর্ব ভারতেও অগ্রসর মৌসুমী বায়ু

Monsoon onset over Kerala
Monsoon onset over Kerala

 

নয়াদিল্লি, ৩০ মে : বর্ষা ঢুকে পড়ল কেরলে। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আইএমডি জানিয়েছে, ৩০ মে, বৃহস্পতিবার কেরল ও উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে বর্ষা।

এর আগে বুধবারই আইএমডি জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় কেরলে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। আর বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করল বর্ষা। পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে, এখনই স্পষ্ট করে বলতে পারছেন না আবহবিদেরা। তবে সাধারণত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহে।


You might also like!