Country

1 year ago

Narendra Modi: মোদীর নিরাপত্তায় কতটা তোড়জোড় কন্যাকুমারীতে?

Modi's security in Kanyakumari (Symbolic Picture)
Modi's security in Kanyakumari (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের শেষ দফার আগেই ৪৮ ঘণ্টা বিবেকানন্দ রক মেমোরিয়ালে অবস্থান করবেন। তাঁর আগে প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য বিশেষ ব্যাবস্থা করা হয়েছে এই অঞ্চলে। 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শেষে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন মোদী। ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানমণ্ডপমে ধ্যান করবেন।

এই উপলক্ষে তিরুনেলভেলি রেঞ্জের ডিআইজি প্রবেশ কুমার পুলিশ সুপার ই সুন্দরভাথানমের সাথে রক মেমোরিয়াল, বোট জেটি, হেলিপ্যাড এবং কন্যাকুমারীর রাষ্ট্রীয় অতিথি ভবনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এমনকি প্রধানমন্ত্রীর মূল নিরাপত্তা দল অনুষ্ঠানস্থলে পৌঁছে হেলিকপ্টার অবতরণের পরীক্ষাও হেলিপ্যাডে আগে করেছে। এছাড়াও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে থাকা কন্যাকুমারী এবং এর আশেপাশে প্রায় ২ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে।

ভারত মহাসাগর, বঙ্গোপসাঘর এবং আরব সাগরের ত্রি-সমুদ্র সঙ্গম তিরুভাল্লুভার মূর্তি এবং পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের কাছাকাছি তীরে শ্রী ভগবতী আম্মান মন্দিরের উপস্থিতিও গন্তব্যের আকর্ষণ বাড়িয়ে তোলে। পুরানের বর্ণনা অনুযায়ী, এই শিলাটিতে বসেই ধ্যান করেছিলেন দেবী কন্যাকুমারী।

যেহেতু প্রধানমন্ত্রী ধ্যানের জন্য প্রায় ৪৫ ঘণ্টা থাকবেন তাই উপকূলীয় নিরাপত্তা গোষ্ঠী, ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক সীমান্তে নজরদারি বজায় রাকবে বলে জানা গিয়েছে।


You might also like!