Breaking News

 

Country

1 year ago

Loksabha 2024: বিদেশ ভ্রমণের ঘটনায় রাহুলকে কটাক্ষ মোদীর!

Rahul Gandhi & PM Narendra Modi (File Picture)
Rahul Gandhi & PM Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশের সভা থেকে রাহুলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। টিকিট কাটা শেষ, ভোট মিটলেই বিদেশ ভ্রমণে বেরোবেন- এই ভাবেই কথার তীরে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। একই সুরে তোপ দেগেছেন সমাজবাদী পার্টি দলের সুপ্রিমো অখিলেশ যাদবকেও।

রাহুল গান্ধী পরিণত রাজনীতিক নন। ফুলটাইম রাজনীতি করেন। সময় পেলেই পালান বিদেশে। বারবার অভিযোগ করে বিজেপি। গত কয়েক বছরে সেই ভাবমূর্তি অনেকটা কাটিয়ে ফেলেছেন কংগ্রেস নেতা। বিশেষত ভারত জোড়ো যাত্রার পর পার্ট টাইম নেতা আর কেউই বলতে পারে না তাঁকে। রাহুলের এই ভাবমূর্তি বদল হিন্দি বলয়ে ধাক্কা দিতে পারে বিজেপিকে। সেটা ভালো মতো টের পাচ্ছেন মোদি। সেকারণেই শেষ দুদফা ভোটের আগে ফের পুরনো অভিযোগে শান দিলেন মোদি।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সভা থেকে প্রধানমন্ত্রীর বাণী, “হাত আর সাইকেলের স্বপ্ন ভেঙে গিয়েছে। এখন থেকেই ওরা পরিকল্পনা করছে হারের দায়টা কার মাথায় চাপানো যাবে।” এর পর রসিয়ে রসিয়ে প্রধানমন্ত্রী বললেন, “আমাকে কে যেন বলছিল, ওদের বিদেশ যাওয়ার টিকিটও নাকি কাটা গিয়েছে।” যদিও রাহুল বা অখিলেশের বিদেশযাত্রার খবর দুই দলের তরফেই অস্বীকার করা হয়েছে।

মোদির দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। পুরো দল একটা পরিবারের সম্মান বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। একই অবস্থা সমাজবাদী পার্টিরও। সেজন্যই উত্তরপ্রদেশের ‘দো লড়কা’র জুটি প্রতিবার লঞ্চ হয়। আর ব্যর্থ হয়।

You might also like!