Country

1 year ago

Prime Minister Narendra Modi:পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী, সমর্থন ও সহায়তার আশ্বাস মোদীর

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৮ মে : পাপুয়া নিউগিনিতে ভূমিধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুঃসময়ে পাপুয়া নিউগিনির জনগণকে সমর্থন ও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, পাপুয়া নিউ গিনিতে বিধ্বংসী ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে ব্যথিত।

প্রধানমন্ত্রী মোদী আরও লেখেন, "ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।" প্রসঙ্গত, পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে ২০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রচুর।


You might also like!