Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Terrorists arrested in J&K: বারামুল্লায় জঙ্গিদের এক সহযোগী গ্রেফতার, উদ্ধার অস্ত্রশস্ত্র

Suspected overground worker arrested in Baramulla
Suspected overground worker arrested in Baramulla

 

জম্মু, ২ আগস্ট : জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় রবিবার নিরাপত্তা বাহিনী জঙ্গিদের এক সহযোগী-কে গ্রেফতার করেছে। তার কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নারওয়াবের একটি ক্রসিংয়ে ৪৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশের এসওজি, সিআরপিএফ-এর ৫৩ নম্বর ব্যাটেলিয়ন এবং বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একটি যৌথ চেকপয়েন্ট স্থাপন করেছিল। এই সময় গোরিওয়ান দিক থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি চেকপয়েন্ট দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা ধাওয়া করে তাকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, তাজা কার্তুজ, একটি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতের নাম এজাজ আহমেদ গনি বলে জানা গেছে। তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

You might also like!