Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Earthquake : মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল উত্তরকাশি, তীব্রতা মাত্র ৩.১

Mild earthquake felt in Uttarkashi
Mild earthquake felt in Uttarkashi

 

উত্তরকাশি, ২৮ ডিসেম্বর : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলা। বুধবার ভোররাত ২.১৯ মিনিট নাগাদ উত্তরকাশি জেলায় ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার ভোররাত ২.১৯ মিনিট নাগাদ উত্তরকাশি জেলায় ৩.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.৮৭ অক্ষাংশ ও ৭৮.১৯ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, হিমাচল প্রদেশের কুল্লু থেকে ১৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও মানালি থেকে ১৭৯ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…