Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Mango festival starts in Lucknow:১২ জুলাই থেকে লখনউতে শুরু আম উৎসব

Mango festival starts in Lucknow
Mango festival starts in Lucknow

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছরের মতো এই বছরেও লখনউতে হতে চলেছে আম উৎসব। ১২ জুলাই এর সূচনা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎসবে অংশ নেবেন জেলার প্রায় সকল আম উৎপাদনকারী কৃষকরা।

জুলাই মাসের ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে এই আম উৎসব। লখনউয়ের অবধ শিল্প গ্রামে তিন দিন ব্যাপী হবে এই আম উৎসব। এই তথ্য জানান লখনউয়ের জেলা উদ্যানপালন আধিকারিক ড. রমেশ পাঠক। আম উৎপাদনকারীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রয়েছে পুরস্কারের ব্যবস্থা। এই প্রতিযোগিতায় যে সমস্ত উৎপাদনকারীরা অংশ নিতে ইচ্ছুক তাদের প্রত্যেককে ১১ জুলাই সকাল ১০ টার মধ্যে কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। আম উৎসব সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ৭৬৫২০৮৮৪৯৫ যোগাযোগ নম্বরটি চালু করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…