Country

1 hour ago

FSSAI bans Dabur: ‘১০০% বিশুদ্ধ’ দাবিতে বড় ধাক্কা! ডাবরের একাধিক পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের

FSSAI bans Dabur from selling honey, ghee with '100 pc' tag
FSSAI bans Dabur from selling honey, ghee with '100 pc' tag

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিজেদের বিভিন্ন বিজ্ঞাপনে ‘১০০ শতাংশ বিশুদ্ধ’ বলে দাবি করে এসেছে ডাবর ইন্ডিয়া। তবে সেই দাবিকে ঘিরেই এবার বড়সড় ধাক্কার মুখে পড়ল সংস্থাটি। সোমবার ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ডাবরের একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ তালিকায় ঘি, মধুসহ সংস্থার বেশ কয়েকটি জনপ্রিয় খাদ্যপণ্যের নাম রয়েছে। এই সিদ্ধান্তের জেরে বাজারে ডাবরের পণ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

সোমবার এফএসএসএআই ডাবরের একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়ে, প্রত্যেক পণ্যে ১০০ শতাংশ বিশুদ্ধতার যে দাবি করে সংস্থাটি, তা একেবারে বিভ্রান্তিকর। কারণ অধিকাংশ খাদ্যপণ্যে এই পরিমাণ বিশুদ্ধতা বজায় রাখা অসম্ভব। এফএসএসএআই আরও জানিয়েছে, ১০০ শতাংশ বিশুদ্ধতার গ্যারান্টি দেওয়া বিজ্ঞাপন বন্ধ করতে ডাবর কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছিল। তাতেও লাভ হয়নি। সেকারণেই এবার একাধিক পণ্যের উপর নেমে এল শাস্তির খাঁড়া। 

কী কী পণ্য নিষিদ্ধ করা হয়েছে? এই তালিকায় রয়েছে মধু, অ্যাপেল সাইডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিল তেল, ঘি, নারকেল জল এবং নারকেল দুধ। অবিলম্বে এইসব পণ্যের বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে এফএসএসএআই। এছাড়াও অন্যান্য যেসব পণ্যে ১০০ শতাংশ বিশুদ্ধতার গ্যারান্টি দেওয়া হয়েছে, সেগুলোর বিক্রিও বন্ধ করতে হবে অবিলম্বে। সোমবার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। অর্থাৎ মঙ্গলবার থেকেই বিপুল পণ্য বিক্রি বন্ধ হয়ে যাবে।  কেন এভাবে শাস্তির মুখে পড়ল ভারতের জনপ্রিয় সংস্থা? ২০১৮ সালের বিজ্ঞাপন ও দাবি-সংক্রান্ত আইন অনুযায়ী, কম্পাউন্ড ফুডের ক্ষেত্রে কোনও খাদ্যপণ্যকেই ১০০ শতাংশ বিশুদ্ধ বলে দাবি করা যায় না। তা সত্ত্বেও একাধিক পণ্যকে ১০০ শতাংশ বিশুদ্ধ বলে এতদিন প্রচার চালিয়েছে ডাবর। সেকারণেই এবার শাস্তি দেওয়া হল সংস্থাটি। আগামী ১৫ দিনের মধ্যে তাদের থেকে রিপোর্টও তলব করা হয়েছে। অন্যদিকে ডাবরের তরফে বলা হয়, নোটিস পাওয়ার পর নজরদারি চালানো হচ্ছে ওয়েবসাইটে। 

You might also like!