Country

3 years ago

Hyderabad : হায়দরাবাদের বহুতল ভবনে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

Major fire breaks out at hyderabad
Major fire breaks out at hyderabad

 

হায়দরাবাদ, ১৯ জানুয়ারি : তেলেঙ্গানার হায়দরাবাদের রামগোপালপেট থানা এলাকায় বিধ্বংসী আগুন লাগল একটি ভবনে। বৃহস্পতিবার দুপুরে ওই ভবনে আগুন লাগে। আগুন নেভাতে ইতিমধ্যেই দমকল বাহিনী ও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌছেছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) বিক্রম সিং মান জানান, এটি একটি বাণিজ্যিক কমপ্লেক্স, ভিতরে প্রচুর ফ্যাব্রিক উপাদান রয়েছে - বিশেষ করে বয়নযোগ্য জিনিষ। আমরা ইতিমধ্যে আশেপাশের সমস্ত বিল্ডিং খালি করেছি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কর্মী, রাজ্য দমকল দফতর, জিএইচএমসি-এর আধিকারিকরা, বিপর্যয় মোকাবিলা বাহিনীও এখানে আছে।

আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে ওই বহুতল ভবন থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কীভাবে আগুন লাগল, তা নিভে যাওয়ার পর খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


You might also like!