
কুল্লু, ১০ এপ্রিল : হিমাচল প্রদেশের কুল্লুতে ভয়াবহ আগুন লাগল পুরানো বাসস্ট্যান্ডের কাছে, আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কয়েকটি দোকান ও বাড়ি। যদিও, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার ভোররাত দু'টো নাগাদ কুল্লু জেলার বাঞ্জার এলাকায় আগুন লাগে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুল্লুর ডিসি আশুতোষ গর্গ বলেছেন, আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কয়েকটি দোকান ও বাড়ি। এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
