Country

2 years ago

ISRO scientist died: প্রয়াত ইসরোর বিজ্ঞানী এন ভালারমতি, হৃদরোগে অকালেই জীবনাবসান

Late ISRO scientist N Valarmati
Late ISRO scientist N Valarmati

 

চেন্নাই, ৪ সেপ্টেম্বর: চাঁদের দক্ষিণ মেরুতে নামছে তৃতীয় চন্দ্রযান, তাঁর কণ্ঠেই বিক্রম ল্যান্ডারের চাঁদে অবতরণের কথা শুনেছিল বিশ্ব। ইসরোর সেই মহিলা বিজ্ঞানী অকালেই প্রয়াত হয়েছেন। রবিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এন ভালারমতি। ২৩ আগস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে পাখির পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ— চন্দ্রযানের যাবতীয় গতিবিধি এক নাগাড়ে গোটা বিশ্বকে জানিয়েছিলেন ভালারমতি।

সোমবার সকালে ইসরো পিআরও জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভালারমতি। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের রেঞ্জ অপারেশন প্রোগ্রাম অফিসের অংশ ছিলেন ভালারমতি। তিনি সমস্ত লঞ্চের কাউন্টডাউন ঘোষণা করতেন। ভালারমতির মৃত্যুতে শোকজ্ঞাপন করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, “শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলির কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। প্রণাম।”

You might also like!