Raffle jets : ভারতে এল শেষ পর্যায়ের ৩৬টি রাফাল যুদ্ধবিমান

Last 36 raffle jets comes in India
Last 36 raffle jets comes in India

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : চুক্তি অনুযায়ী ৩৬টির শেষতম বিমানটিও দেশে পৌঁছল। ফ্রান্স থেকে ভারতে এল রাফাল যুদ্ধবিমান। বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনী এখবর জানিয়েছে। ফ্রান্স থেকে সোজা ভারতে আসার সময় সংযুক্ত আরব আমিরশাহির বিমানবাহিনীর ট্যাঙ্কার থেকে মাঝ আকাশে তেল ভরেছে রাফাল। এই পর্বের যুদ্ধবিমানের ডেলিভারির ফলে ২০১৬ সালের চুক্তির সবগুলি রাফালই দেশে চলে এল। মোট ৬০ হাজার কোটি টাকার বেশি চুক্তি হয়েছিল ফ্রান্সের সঙ্গে। প্রথম পর্বে যে ৩৫টি রাফাল এসেছিল, সেগুলি এখন আম্বালা, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের হাসিমারায় রয়েছে।

রাফাল হল ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান হাতে পাওয়ার ফলে ভারতীয় উপমহাদেশে এদেশ মহাশক্তিশালী হয়ে উঠল। কারণ রাফাল দূরপাল্লার আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে দ্রুততম আঘাত হানতে সক্ষম বিমান। প্রথম পর্যায়ে রাফাল দেশের মাটিতে চাকা স্পর্শ করার পরই লাদাখে চিনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। তখন সদ্য বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া রাফাল গিয়ে গুলিবর্ষণ করে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…