Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

L K Advani : আডবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের

L K Advani (symbolic picture)
L K Advani (symbolic picture)

 

নয়াদিল্লি, ৪ জুলাই ঃ প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে এক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বর্তমানে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। উল্লেখ্য, গত ২৬ জুন বার্ধক্যজনিত সমস্যার কারণে ৯৬ বছর বয়সী এই নেতাকে এইমসে ভর্তি করা হয়। পরের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। অল্প দিনের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ভুগছেন বলে জানা গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…