
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর: আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমনের প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন আম আদমি পার্টি (এএপি)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইঙ্গিত দিয়ে দিলেন ইডি-র সমনে তিনি সাড়া দেবেন না। কেজরিওয়াল স্পষ্টভাবে বলেছেন, "তাঁর লুকানোর কিছুই নেই।"
বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "আগের সমনের মতো এবার ইডি-র পাঠানো সমন অবৈধ। ইডি-র উচিত এই সমন প্রত্যাহার করে নেওয়া, যেহেতু এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজের জীবন কাটিয়েছি আমি। আমার লুকানোর মতো কিছুই নেই।"
