Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Arvind Kejriwal: দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ব্যথিত কেজরিওয়াল, শোকাহত এএপি প্রধান

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, নতুন দিল্লি রেল স্টেশনে দুর্ঘটনায় মহাকুম্ভে যাওয়া ভক্তদের মর্মান্তিক মৃত্যু দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। ঈশ্বরের কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করছি। দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।"

উল্লেখ্য, শনিবার রাতে নতুন দিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিন শিশু, ১৪ মহিলা-সহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শনিবার রাত ১০টা নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।


You might also like!