Country

2 years ago

Bengaluru: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ স্থল পরিদর্শনে কর্ণাটকের পুলিশ

Karnataka police inspect blast site at Rameswaram cafe in Bengaluru
Karnataka police inspect blast site at Rameswaram cafe in Bengaluru

 

বেঙ্গালুরু, ৩ মার্চ  : বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন কর্ণাটক পুলিশ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে একটি ভয়াবহ বোমা-বিস্ফোরণের ঘটনার পরে কর্ণাটক পুলিশ রবিবার সকালে বিস্ফোরণস্থলে তদন্ত চালায়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শনিবার এপ্রসঙ্গে বলেছিলেন, রামেশ্বরম ক্যাফে ঘটনার সম্পূর্ণ সত্য বেরিয়ে আসবেই। তিনি ওইদিন এই বিস্ফোরণের তদন্তে প্রযুক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ দেন।

বেঙ্গালুরু সিটি পুলিশ বেঙ্গালুরু হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশ আধিকারিকদের পরামর্শ দিয়েছেন যে জনগণকে সুরক্ষা দেওয়া উচিত। তিনি আধিকারিকদের ঘনবসতিপূর্ণ এলাকা চিহ্নিত করতে এবং এই ধরনের এলাকায় পুলিশি টহল বাড়ানোর নির্দেশও প্রদান করেছেন।

You might also like!