ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে : জে পি নাড্ডা

J P Nadda takes a jibe a congress
J P Nadda takes a jibe a congress

 

কাংড়া, ১০ নভেম্বর : ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে। হিমাচল প্রদেশের কাংড়ার নির্বাচনী জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কাংড়ার ফতেহপুর বিধানসভা আসনের নির্বাচনী প্রচারে গিয়ে নাড্ডা বলেছেন, ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে। মোবাইল উৎপাদনে বর্তমানে আমরা দুই নম্বরে। স্টিলের ক্ষেত্রেও বিশ্বে দ্বিতীয়। আর বর্তমানে ব্রিটেনকে টপকে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পরিণত হয়েছে।

নাড্ডা এদিনের জনসভা থেকে আরও বলেছেন, উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে প্রতিটি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। দেশের গ্রামগুলিতে পাকা রাস্তার নেটওয়ার্ক বিছানো হয়েছে। প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। আয়ুষ্মান যোজনা এবং হিমকেয়ারের মাধ্যমে পাঁচ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেছেন, হিমাচলের কোনও কংগ্রেস নেতা আমার মতো উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড দিতে পারবেন না। কারণ আমরা লক্ষ্য নিয়ে কাজ করি এবং কংগ্রেস কমিশনের জন্য কাজ করে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…