
জালাউন, ৭ অক্টোবর : উত্তরপ্রদেশের জালাউনে পুলিশের সঙ্গে আন্তঃজেলা চোরদের সংঘর্ষে এক জন আহত হয়েছেন। ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের জালাউনের কুথন্ঠ থানা এলাকায় চুরির পরিকল্পনা করতে গিয়ে পুলিশের সঙ্গে মুখোমুখী লড়াই বাঁধে একদল চোরের। পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন চোরের গুলি লাগলে সে আহত হয়, পুলিশ ৬ জন চোরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে কুথন্ঠ থানা এলাকায় পুলিশ, এসওজি এবং নজরদারি সেলের একটি যৌথ দলের সঙ্গে চোরেদের একটি এনকাউন্টার হয় বলে পুলিশ জানিয়েছে। উভয় তরফের মধ্যে লড়াইয়ে একজন চোরের গুলি লাগলে সে আহত হয়। গুলি লাগার পর ভয়ে ৬জন চোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ধৃত চোরদের কাছ থেকে ১ লক্ষ ৮৮ হাজার ৪১৫ টাকা ও প্রচুর গয়না উদ্ধার করেছে পুলিশ। আহত চোরের নাম নিজাম। পুলিশের সিও রবীন্দ্র কুমার গৌতম দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের এনকাউন্টারের বিষয়টি জানিয়েছেন।
