Coronavirus: কোভিড-সংক্রমণ কমে ৮৩৩; দেশে সক্রিয় রোগী আরও কমল, মৃত্যু বেড়ে ৮

India saw a single day rise of 833 new infections
India saw a single day rise of 833 new infections

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : আগের দিনের তুলনায় ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমেছে, তবে বিগত ২৪ ঘন্টায় দেশে বেড়েছে মৃত্যু সংখ্যা। যদিও, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। শুক্রবার সারা দিনে দেশে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৮ জন রোগীর, ৩ জনের মৃত্যু হয়েছে কেরলেই। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। বিগত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যুর পর শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫২৮ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১২ হাজার ৫৫৩-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৬৫,৬৪৩ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১২ হাজার ৫৫৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ২২৮ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,২২,৫৬২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…