Country

2 years ago

Bjp Congress Cpim: কংগ্রেস ও CPIM-এর আয় কমেছে! ভরে উঠছে বিজেপির ভাণ্ডার

Income of Congress and CPIM decreased! BJP's treasury is getting full
Income of Congress and CPIM decreased! BJP's treasury is getting full

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড বাতিল করে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট। এবার দেশের ছ'টি রাজনৈতিক দল ভোটের আগে আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করল। ২০২২-২৩ অর্থবর্ষে ছয় রাজনৈতিক দলের মোট আয় ৩ হাজার ৭৭ কোটি টাকা। এই তালিকায় রয়েছে কেন্দ্রের শাসকদল BJP। তাদের মোট আয় ২ হাজার ৩৬১ কোটি টাকা। যা দেশের মধ্যে সর্বাধিক। ছয় রাজনৈতিক দলের মোট আয়ের ৭৬.৭৩ শতাংশই গেরুয়া শিবিরের।

এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। নির্বাচন কমিশনে সংস্থার পেশ করা রেকর্ড অনুযায়ী, BJP-র পরেই স্থান কংগ্রেসের। তাদের আয়ের পরিমাণ ৪৫২.৩৭৫ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবর্ষে ছয় রাজনৈতিক দলের প্রকাশিত মোট আয়ের ১৪.৭০ শতাংশ।

BJP এবং কংগ্রেস ছাড়া বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এবং CPIM-ও তাদের আয়ের পরিমাণ ঘোষণা করেছে।

কোন দলের আয়ের পরিমাণ কত?

ADR-এর পর্যালোচনা অনুযায়ী, ২০২১-২২ এর থেকে ২০২২-২৩ অর্থবর্ষে BJP-র আয় বেড়েছে ২৩.১৫ শতাংশ। যা ৪৪৩.৭২৪ কোটি টাকার সমান। ২০২১-২২ অর্থবর্ষে BJP-র আয় ছিল ১৯১৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ২৩৬০ কোটি টাকা।

ন্যাশনাল পিপলস পার্টির ২০২১-২২ সালের ৭.০৯ কোটি টাকা ২০২২-২৩ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৭.৫৬২ কোটি টাকা।

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির আয় বেড়েছে ৯১.২৩ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে দলের আয়ের পরিমাণ ছিল ৪৪.৫৩৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৮৫.১৭ কোটি টাকা।

২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩-এ কংগ্রেস, CPIM এবং BSP-র আয় কমেছে যথাক্রমে ১৬.৪২ শতাংশ অর্থাৎ ৮৮.৯০ কোটি টাকা, ১২.৬৮ শতাংশ অর্থাৎ ২০.৫৭৫ কোটি টাকা এবং ৩৩.১৪ শতাংশ অর্থাৎ ১৪.৫০৮ কোটি টাকা।

ADR-এর রিপোর্ট অনুযায়ী, BJP ২০২২-২৩ অর্থবর্ষে ব্যয় করেছে ৫৭.৬৮ কোটি টাকা, কংগ্রেস ব্যয় করেছে ৪৬৭.১৩৫ কোটি টাকা, CPIM খরচ করেছে ১০৬.০৬৭ কোটি টাকা, আম আদমি পার্টি খরচ করেছিল ১০২.০৫১ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবর্ষের আয়ের পরিমাণের তালিকা দেখলে জানা যাবে, অরবিন্দ কেজরিওয়ালের দলের মোট আয় ৮৫.১৭ কোটি টাকা। CPIM-এর মোট আয় ১৪১.৬৬১ কোটি টাকা।

You might also like!