
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা। সাত দফা পরীক্ষার পর রেজাল্ট পাবেন ভোট প্রার্থীরা। অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয় ১৯ এপ্রিল থেকে। ১ জুন ছিল শেষ দফায় ভোট। এবার ভোটগণনার তোড়জোড় শুরু হয়েছে। ৪ জুন ভোটের রেজাল্ট। ক'টা থেকে শুরু হবে গণনা? কী ভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কাউন্টিং ট্রেন্ড ও ভোটের ফলাফল দেখতে পারবেন? জেনে নিন।
বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। কমিশনের https://results.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন কাউন্টিং ট্রেন্ড ও রেজাল্ট। iOS ও অ্য়ান্ড্রয়েড মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাপে দেখা যাবে কাউন্টিং ট্রেন্ড ও ভোটের রেজাল্ট। পাশাপাশি ECI ওয়েবসাইটে 'হ্যান্ডবুক ফর রিটার্নিং অফিসারস ও কাউন্টিং এজেন্টস'-টিও উপলব্ধ। URL- https://tinyurl.com/yknwsu7r এবং https://tinyurl.com/mr3cjwhe
ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ইউজাররা বিজয়ী, অগ্রণী বা পিছিয়ে থাকা প্রার্থীদের বিবরণ এবং নির্বাচনী এলাকা বা রাজ্যভিত্তিক ফলাফল দেখতে উপলব্ধ ফিল্টার ব্যবহার করতে পারবেন।
ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোডের লিঙ্ক-
অ্যান্ড্রয়েড: https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_US iOS: https://apps.apple.com/in/app/voter- হেল্পলাইন /id1456535004
