Country

3 years ago

Karnataka Assembly Election 2023 : কংগ্রেসের বিরুদ্ধে তোপ অমিত শাহের, ঊন্নয়নের স্বার্থে ভোট দিতে আহ্বান কর্ণাটকের জনগণকে

Amit Shah The  Home Minister of India
Amit Shah The Home Minister of India

 

বাগালাকোটে (কর্ণাটক), ২৫ এপ্রিল : উন্নয়নের স্বার্থে কর্ণাটকের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কর্ণাটকের বাগালাকোটে একটি নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেছেন, "কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সর্বকালের সর্বোচ্চ দুর্নীতি, তোষণের রাজনীতি, পারিবারিক রাজনীতি এবং দাঙ্গা হবে।"

তিনি আরও বলেছেন, "জেডি(এস)-কে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া। আপনারা যদি নিজেদের ভোট কংগ্রেসে দিতে না চান, তাহলে কর্ণাটকের সার্বিক উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই বিধানসভা নির্বাচন শুধুমাত্র বিধায়ক বাছাই করার জন্য নয়, রাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য। কর্ণাটককে একটি উন্নত রাজ্যে পরিণত করার এবং এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য এই নির্বাচন।


You might also like!