Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Himachal Monsoon Fury: ১১ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে হিমাচলে, অবরুদ্ধ শতাধিক রাস্তা

Heavy rainfall continues to impact Himachal Pradesh
Heavy rainfall continues to impact Himachal Pradesh

 

শিমলা, ৬ আগস্ট : বৃষ্টি থেকে এখনই নিস্তার পাবে না হিমাচল প্রদেশ। আগামী ১১ আগস্ট পর্যন্ত কাংড়া, শিমলা, মান্ডি ও কুল্লু-সহ হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিজনিত কারণে হিমাচলে শতাধিক রাস্তা বন্ধ হয়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমাচল প্রদেশে ১১২টি রাস্তা এখনও বন্ধ রয়েছে; পাশাপাশি প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১৮৯টি ট্রান্সফরমার ও ৬১টি জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে আছে।

হিমাচলের জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া মোট ১১২টি সড়কের মধ্যে মান্ডিতে ৩৭টি, কুল্লুতে ৩৪টি, সিরমাউরে ২৬টি, কাংড়ায় আটটি, শিমলায় চারটি, উনায় দুটি এবং চাম্বায় একটি সড়ক রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১১ আগস্ট পর্যন্ত হিমাচলজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টার জন্য কাংড়া, বিলাসপুর ও সিরমাউর জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।

You might also like!