Mandous : শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'মনদৌস', আশঙ্কা ফণীকে ছাপিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়

Mandous
Mandous

 

চেন্নাই, ৮ ডিসেম্বর : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মনদৌস’ ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সকালে চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দূরে ছিল ঘূর্ণিঝড়টি। সেটি ক্রমে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে বয়ে যাবে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ৯ ডিসেম্বর মধ্যরাতে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং পার্শ্ববর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়, পুদুচেরি এবং শ্রীহরিকোটার মধ্যে দিয়ে যখন অতিক্রম করবে তখন হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৭০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে অগ্রসর হবে, ততই বৃষ্টির পরিমাণ বাড়বে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। ইতিমধ্যেই সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করেছে। চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় এর প্রভাবে আগামী দু’দিন ধরে ভারী বৃষ্টি হতে পারে। ১১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে। ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…