Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Hathras stampede : হাথরাসে মৃত্যু-মিছিল : একাধিক আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

Hathras stampede (symbolic picture)
Hathras stampede (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই ঃ ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল! উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্টের ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। কীভাবে একটি ছোট পরিসরে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সমাগমের অনুমতি দিয়েছিল প্রশাসন? তা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তর প্রদেশ পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। যদিও ধর্মগুরু নারায়ণ সাকার হরির (ভোলে বাবা) বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি পুলিশ। সেই বিষয়েও উঠছে প্রশ্ন। এদিকে হাথরাসের পদপিষ্টের ঘটনার রেশ পৌঁছল সুপ্রিম কোর্টে। এক আইনজীবীর তরফে মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

মামলাকারীর আর্জি, হাথরাসের পদপিষ্টের ঘটনার তদন্তে একটি কমিটি গড়ে দিক সুপ্রিম কোর্ট। পাঁচজন বিশেষজ্ঞ সহ সেই কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্টেরই কোনও প্রাক্তন বিচারপতি। তাঁরাই গোটা তদন্ত প্রক্রিয়াটি চালাবেন। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত ওই কমিটিই যাতে সুপারিশ করতে পারে সেই ক্ষমতা দিক সুপ্রিম কোর্ট, আর্জি মামলাকারীর। গোটা ঘটনা প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিক উত্তর প্রদেশ পুলিশ, এমন আর্জিও জানিয়েছেন মামলাকারী। এরই সঙ্গে ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ও প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…