Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Tollygunge:টালিগঞ্জে বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা, গৃহকর্ত্রী চিৎকার করতেই চলল গুলি

An attempt to rob a house in Tollygunge
An attempt to rob a house in Tollygunge

 

কলকাতা, ৫ জুলাই : কলকাতার টালিগঞ্জে বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। গৃহকর্ত্রী চিৎকার করতেই চালল গুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটা ঘটল টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনই অন্য রাজ্যের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় লেক অ্যাভিনিউ রোডের একটি বাড়িতে হানা দেয় তিন দুষ্কৃতী। ওই তিন জনের মধ্যে এক জন পূর্বপরিচিত। কিন্তু পূর্বপরিচিতের সঙ্গে বাকি দু’জনকে দেখে কিছুটা অবাক হন গৃহকর্তা। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর ঢুকে পড়ে ওই তিন জন। অভিযোগ, লুটপাটের চেষ্টা চলে। কিন্তু গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় লুটপাট বাধাপ্রাপ্ত হয়। অভিযোগ, তার পরেই এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তিন জন। তবে এই ঘটনায় কেউ আহত হননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!