Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Rain forecast Bengal Sunday
Rain forecast Bengal Sunday

 

কলকাতা, ১৫ মার্চ : রবিবার দুপুরের পর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। রবিবার থেকে ২০ মার্চ পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন জেলায় দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির একটি নতুন ‘স্পেল’ শুরু হতে চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শুধু বৃষ্টিই নয়, সোমবার এই জেলাগুলোতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

You might also like!