Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Akhilesh visits the sick Atishi at the hospital:অসুস্থ অতিশীকে দেখতে হাসপাতালে অখিলেশ

Akhilesh visits the sick Atishi at the hospital
Akhilesh visits the sick Atishi at the hospital

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার অসুস্থ অতিশীকে হাসপাতালে দেখতে গেলেন অখিলেশ যাদব। দিল্লিতে জল সমস্যার সমাধানের দাবিতে অনশনে বসেছিলেন জলমন্ত্রী অতিশী মারলেনা। ৪ দিন অনশনের পর পঞ্চম দিনে মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তড়িঘড়ি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

বুধবার সকালে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব অতিশীর সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন। মন্ত্রী অতিশির সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন অখিলেশ। এরপর হাসপাতাল থেকে বেরোনোর সময় সপা নেতা জানান, অতিশী একজন অত্যন্ত শক্তিশালী মহিলা। উনি সুস্থ হয়ে উঠবেন আমাদের বিশ্বাস। উনি মানুষের জন্য লড়তে জানেন। দিল্লিবাসীর সমস্যার সমাধানের জন্য প্রতিদিন উনি লড়ে যাচ্ছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…