Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: স্বল্প বৃষ্টিতেই স্বস্তিতে তিলোত্তমা, বিরামহীন বর্ষণে নাজেহাল উত্তরবঙ্গ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৫ জুলাই : খুব বেশি বৃষ্টি হচ্ছে না তিলোত্তমায়, স্বল্প বৃষ্টিতেই খুশি থাকতে হচ্ছে। আর এই স্বল্প বৃষ্টিতেই স্বস্তিতে মহানগরী, আবহাওয়া মোটামুটি মনোরমই। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও, তবে বিরামহীন বৃষ্টিতে নাজেহাল দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বর্ষার সময় যেমন বৃষ্টি হয়, বিক্ষিপ্তভাবে তেমনই বৃষ্টি হবে। তবে, উত্তরবঙ্গে ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৬ জুলাই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৭ জুলাই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!