Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: বৃষ্টির ঘাটতি মিটছেই না দক্ষিণবঙ্গে, লাগাতার বর্ষণে নাজেহাল উত্তরবঙ্গ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৬ জুলাই : প্রবল বর্ষণে উত্তরবঙ্গ যখন নাজেহাল, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। আর এই ঘাটতি মিটছেই না, আগামী কিছু দিনের মধ্যেও না মেটারই সম্ভাবনা। যেহেতু, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি আছে। ৫০ শতাংশের কম ঘাটতি আছে শুধু কলকাতা, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায়। পুর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে ঘাটতি ৫০ শতাংশের বেশি। তাও জুনের শেষে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় সব জেলায় ঘাটতি কিছুটা হলেও কমেছে। উত্তরবঙ্গে আবার উত্তর দিনাজপুর ছাড়া সব জেলায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণের নিরিখে প্রথম দু'টি স্থানে আছে আলিপুরদুয়ার ও কোচবিহার।

এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে এখনও জারি রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ৮ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ৭ জুলাই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ৮ জুলাই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আপাতত কৃষিকাজ বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


You might also like!