Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Odisha : ওড়িশায় উদ্ধার মহিলা ক্রিকেটারের ঝুলন্ত দেহ, রহস্য

Odissa
Odissa

 

কটক, ১৪ জানুয়ারি : ওড়িশায় মহিলা ক্রিকেটারের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে। শুক্রবার গভীর জঙ্গল থেকে বছর ২৬ এর ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণীর নাম রাজশ্রী সোয়াইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি রাজশ্রী ট্রেনিং ক্যাম্পের জন্য গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তরুণী। তিনি ওড়িশার বাসিন্দা। রাজ্যের মহিলা ক্রিকেট দলের হয়ে খেলতেন তিনি। শুক্রবার পুলিশ কটকের একটি জঙ্গলের গভীরে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কিভাবে তাঁর মৃত্যু হল তা এখনও জানা যায়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন রাজশ্রী। শুক্রবার ওড়িশার কটক জেলার আথাগড়্র গুরুদিজাটিয়া জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জঙ্গল থেকে কিছুটা দূরেই তাঁর স্কুটারও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার পিনাক মিশ্র জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…