
নয়ডা, ২২ মে : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় আগুন লাগল একটি সরকারি হাসপাতালে। বুধবার নয়ডার সেক্টর ৩৯-এ একটি সরকারি হাসপাতালে আগুন লাগে। পুলিশ ও দমকল সূত্রের খবর, সরকারি হাসপাতালের বেসমেন্টে ইনভার্টার ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
হাসপাতাল সূত্রের খবর জরুরি বিভাগ ও আইসিইউ ওয়ার্ডে মোট ২৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, সমস্ত রোগীকে নিরাপদে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। চিফ দমকল অফিসার প্রদীপ কুমার চৌবে বলেছেন, "ইউপিএস ব্যাটারিতে আগুন লাগে। ২৫ দিন আগেই সেই ব্যাটারি পরিবর্তন করা হয়েছিল, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
