Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Market Update:সোমবার সোনা ও রুপোর দামে পতন

Gold price today
Gold price today

 

কলকাতা, ৩০ জুন : এ বছরই সোনার দাম লক্ষ টাকার গণ্ডি পার করেছিল। তার পর থেকে সোনার দামে উত্থান ও পতন বজায় রয়েছে। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হতেই সোনার দাম লাফিয়ে বাড়তে শুরু করেছিল। এর জেরে পাকা সোনার দাম ফের এক বার পৌঁছেছিল লক্ষ টাকার দোরগোড়ায়। যদিও ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর দেশের শেয়ার বাজার যেমন চাঙ্গা হয়েছে, তেমনই সোনার দামও অনেকটা কমেছে। গত এক সপ্তাহে ২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার দাম কর বাদে কমেছে প্রায় তিন হাজার টাকা। তবে রুপোর দাম এক সপ্তাহ কমেছে সামান্যই।

সোমবার, ভারতীয় বাজারে সোনার এবং রুপোর দাম অব্যাহতভাবে পতন হয়েছে। বিশেষত, মুম্বইয়ে সোনার দাম ২২ ক্যারেটের জন্য প্রতি ১০ গ্রাম ৮৯,২৯০ টাকা এবং ২৪ ক্যারেটের জন্য ৯৭,৪১০ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। অন্যদিকে, রৌপ্য প্রতি কেজি ১,০৭,৭০০ টাকায় ট্রেড করছে।

সোমবার কলকাতার বাজারে সোনার দর:(কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৯৫ হাজার ৯০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ৯৬ হাজার ৪০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৯১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ১ লক্ষ ৬ হাজার ২৫০ টাকা (প্রতি কেজি)

You might also like!