Country

3 years ago

Nitin Gadkari: গোরখপুরে ১০ হাজার কোটি টাকার ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন গড়করি

Nitin Gadkari
Nitin Gadkari

 

গোরখপুর, ১৩ মার্চ  : সোমবার গোরক্ষপুরে ১০ হাজার কোটিরও বেশি ব্যয়ের ১৮টি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। এতে ৪,৪৩০ কোটি টাকার ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ভগবান কৃষ্ণের সাথে তুলনা করে কেন্দ্রীয় মন্ত্রী গড়করি আইনশৃঙ্খলা জোরদার করার জন্য তাঁর নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, পৃথিবীতে যখনই সমাজকে দমন করার জন্য অপশক্তি মাথা তুলেছে, তখনই তাদের নিশ্চিহ্ন করার জন্য এমন এক ব্যক্তিত্বের অবতীর্ণ হয়েছে, যারা এসব অপশক্তিকে শেষ করেছে। বর্তমানে আদিত্যনাথও তাই করছেন। দুষ্টকে হত্যা করে আইন-শৃঙ্খলা কড়াকড়ি করে সমাজকে স্বস্তি দেওয়ার কাজ করছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ২০২৪ সালের মধ্যে উত্তরপ্রদেশের রাস্তাগুলি আমেরিকার রাস্তার মতো হবে।

কেন্দ্রীয় মন্ত্রী গড়কড়ির কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, জাতীয় মহাসড়কগুলিকে দ্রুত নির্মাণ করা এবং তাদের একটি নতুন উচ্চতা দেওয়ার জন্য কৃতিত্ব অভিনন্দন জানান।


You might also like!