Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Kerala government formation: কেরলমের প্রোটেম স্পিকার হলেন জি সুধাকরণ, তিনিই শপথবাক্য পাঠ করাবেন বিধায়কদের

Senior legislator G. Sudhakaran
Senior legislator G. Sudhakaran

 

তিরুবনন্তপুরম, ২০ মে : কেরলম বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন জি সুধাকরণ। তিনিই নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্ৰহণ অনুষ্ঠানে জি সুধাকরণকে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। কেরলমের নবনির্বাচিত বিধায়কদের এবার শপথবাক্য পাঠ করাবেন জি সুধাকরণ। সুধাকরণ বৃহস্পতিবার নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। শুক্রবার স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার সভাপতিত্বও করবেন। বুধবার লোক ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এবং রমেশ চেন্নিথালা, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এ পি অনিলকুমার ও ও জে জনিশ-সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

You might also like!