
কাঠমান্ডু, ২০ মে : আবারও আস্থা ভোটে জিতলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড)। সোমবার আস্থাভোটে জিতেছেন দাহাল। নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর ১৮ মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার আস্থাভোটের সম্মুখীন হলেন তিনি, আর এবারও জিতলেন।
২৭৫-আসন বিশিষ্ট নেপাল সংসদে ১৫৭টি ভোট পেয়েছেন প্রচন্ড। ভোটদানে অংশগ্রহণ করেন মোট ১৫৮ জন আইনপ্রণেতা। ভোটদান বয়কট করে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস। একজন সদস্য নিরপেক্ষ থাকেন, এরপরই ১৫৭টি ভোট পেয়ে আস্থাভোটে জয়লাভ করেছেন নেপালের প্রধান পুষ্প কমল দাহাল।
