
পানিপথ, ১২ জুন : দেশে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার আগুন লাগে হরিয়ানার পানিপথের সেক্টর ২৯-এর একটি কাপড়ের কারখানায়। পুড়ে ছাই হয়ে যায় বহুমূল্যের জিনিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলবাহিনীর আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কীভাবে আগুন লাগল তা যদিও এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
