Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Pune : পুণে-র হাসপাতালের কাছে টায়ারের গোডাউনে আগুন, নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হল ১৯ জন রোগীকে

Maharashtra
Maharashtra

 

পুণে, ৩১ জানুয়ারি : মহারাষ্ট্রের পুণে জেলায় আগুন লাগল ম্যাক্স নিউরো হাসপাতালের ধারে অবস্থিত একটি টায়ারের গোডাউনে। পুণে জেলার পিম্পরি চিঞ্চওয়াড়ের কাসারওয়াড়ি এলাকার ঘটনা। হাসপাতালের ধারে অবস্থিত ওই টায়ারের গোডাউনে আগুন লাগা মাত্রই হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ভোররাত দু''টো নাগাদ পুণে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় টাউনশিপের কাসারওয়াড়ি এলাকায় অবস্থিত ম্যাক্স নিউরো হাসপাতালের ধারে অবস্থিত একটি টায়ারের গোডাউনে আগুন লাগে। ওই গোডাউনে বাতিল সামগ্রীও মজুত ছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাক্স নিউরো হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে দমকল বাহিনী আগুন নিভিয়েছে।

You might also like!