Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Ghaziabad Fire: গাজিয়াবাদে টায়ার তৈরির কারখানায় আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

Fire breaks out at tyre rubber processing factory in Ghaziabad
Fire breaks out at tyre rubber processing factory in Ghaziabad

 

গাজিয়াবাদ, ৯ জুন : উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন একটি একটি টায়ার তৈরির কারখানায়। মঙ্গলবার সকালে সাহিবাবাদের রাজেন্দ্র নগরে ‘ইন্ডেক টায়ার’-এর একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টার পর দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সিএফও রাহুল পাল বলেছেন, "মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাহিবাবাদ ফায়ার স্টেশন একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায়। অবিলম্বে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন নেভানো হয়েছে।" তিনি আরও বলেন, "অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় দমকলের দু'টি ইঞ্জিন। আগুন ভয়াবহ রূপ নিলেও দমকল কর্মীরা নিভিয়ে ফেলেন।"

You might also like!