Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Mumbai Monsoon: অবশেষে স্বস্তির বৃষ্টি মুম্বইয়ে, প্রাক বর্ষার বর্ষণ শুরু বাণিজ্যনগরীতে

Light Rain Brings Relief In Mumbai
Light Rain Brings Relief In Mumbai

 

মুম্বই, ২২ জুন : অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। সোমবার সকালে বান্দ্রা পূর্ব এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতেও একটানা তুমুল বৃষ্টি হয়। এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টিই বলেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। মরশুমের প্রথম বর্ষণেই সোমবার সকালে মুম্বইয়ের বেশ কয়েকটি রাস্তায় জল জমে যায়, যার ফলে শহরের বিভিন্ন প্রান্তে যান চলাচল ব্যাহত হয়। যাত্রীরা ভোগান্তির শিকার হন। সোমবার সকাল থেকে মুম্বই ও বাণিজ্যনগরী আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। বর্ষা শুরুর জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ হলেই আইএমডি আনুষ্ঠানিকভাবে বর্ষা আগমনের ঘোষণা করবে। মুম্বইয়ে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি।

You might also like!