Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Rahul Gandhi : ‘বাবা, তোমার স্বপ্নের ভারত…’, বাবার স্মৃতিতে ডুবে রাহুল, রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ পোস্ট

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের দিনেই ৩৫ বছর আগে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী  রাজীব গান্ধী। তাঁর মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে কংগ্রেস নেতৃত্ব ও গান্ধী পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। সমগ্র কর্মসূচিতে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

দিল্লির বীর ভূমিতে গিয়ে বৃহস্পতিবার বাবার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাহুল। সেই ছবি শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। একই সঙ্গে শেয়ার করেন অদেখা এক ছবি। সেখানে রাজীবের সঙ্গে দেখা যাচ্ছে বালক রাহুলকে। পাশাপাশি দু’টি ছবি পোস্ট করে কংগ্রেস সাংসদের বার্তা, ‘বাবা, তুমি এক দক্ষ,সমৃদ্ধ এবং শক্তিশালী ভারত গড়ার স্বপ্ন দেখেছিলে। সেই স্বপ্নকে বাস্তব করার সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। তোমার শিক্ষা, মূল্যবোধ আর স্মৃতি আমার সঙ্গে সবসময়ে থাকবে।’ উল্লেখ্য, বিশেষজ্ঞদের অনেকেই রাজীব গান্ধীকে আধুনিক ভারত গড়ার কারিগর বলে মনে করেন।

বৃহস্পতিবার রাহুলের পাশাপাশি সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীও ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তা দিয়ে রাজীবের উক্তি মনে করিয়ে দেন খাড়গে। কংগ্রেসের তরফ থেকেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেও এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে আমার শ্রদ্ধা জানাই।’

১৯৯১ সালের ২১ মে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান রাজীব গান্ধী। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজীব। সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন লিবারেশন টাইগারস অফ তামিল ইলম। এই ঘটনায় মোট সাতজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত ছিল মুরুগান, সান্থান, পেরারিভালান, জয়াকুমার, রবিচন্দ্রন, রবার্ট পায়াস ও নলিনী। প্রথমে এদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে সাজা কমিয়ে যাবজ্জবীন কারাদণ্ড দেওয়া হয়। মূলত সোনিয়া গান্ধীর হস্তক্ষেপেই সাজা কমে তাদের। ৩৩ বছর জেলে থাকার পর মুক্তি পেয়ে যায় সকলে।


You might also like!