Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

3 years ago

Jantar Mantar : ৯ ডিসেম্বর যন্তর মন্তরে জড়ো হবে কৃষকরা: কংগ্রেস

Farmers to gather at Jantar Mantar on December 9
Farmers to gather at Jantar Mantar on December 9

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকার কৃষকদের সমস্যা নিয়ে সচেতন নয় বলে অভিযোগ কংগ্রেসের। ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) নিয়ে সরকার এখনও কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। যার কারণে সারাদেশে কৃষকরা আগামী ৯ ডিসেম্বর অল ইন্ডিয়া কিষান কংগ্রেসের নেতৃত্বে কৃষকরা যন্তর মন্তরে বিক্ষোভ করবে।

মঙ্গলবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া কিষান কংগ্রেসের সভাপতি সুখপাল সিং খায়রা বলেন, ৯ ডিসেম্বর কৃষকরা কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরোধিতা করতে যন্তর মন্তরে জড়ো হবে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও প্রতিবাদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খায়রা বলেন, বর্তমানে কৃষক, শ্রমিক, যুবক সবাই চিন্তিত। গত আট বছরে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে কোনো কাজ করেনি। কেন্দ্রীয় সরকার গত বছর কৃষক আন্দোলনকে দমন করার সম্ভাব্য সব উপায়ের চেষ্টা করেছিল। কৃষক আন্দোলনের সময় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেছে কেন্দ্রীয় সরকার।


You might also like!