Country

1 year ago

Temp rise in Shimla also: শিমলাতেও অত্যধিক তাপের দাপট, হিমাচলে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

Extreme heat in Shimla too, rising temperature mercury in Himachal
Extreme heat in Shimla too, rising temperature mercury in Himachal

 

শিমলা, ১৫ জুন: হিমাচল প্রদেশে প্রচণ্ড তাপের দাপট এখনই নিস্তার নেই, ১৬ জুন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে হিমাচলের বিভিন্ন জেলায়। এই সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। সমতল ও নিচু পাহাড়ে আগামী কিছু দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, ১৬ জুন (রবিবার) পর্যন্ত হিমাচল প্রদেশের উনা, বিলাসপুর, হামিরপুর, শিমলা, সোলান, কুল্লু, কাংড়া, সিরমাউর এবং মান্ডি জেলার বিভিন্ন অংশে তাপের দাপট বজায় থাকবে। গরম থেকে রেহাই পেতে, যে শিমলায় বেড়াতে যাচ্ছেন পর্যটকরা, সেখানেও এখন অত্যধিক গরম। স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দফতর, ১৮ ও ১৯ জুন হিমাচলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!